গাপটিলকে ফেরালেন ওয়েকস

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৬:১৯

ইংল্যান্ডের বিপক্ষে শিরোপা যুদ্ধে ব্যাট হাতে নেমে শুরুতেই হোঁচট খেল নিউজিল্যান্ড। দলীয় ২৯ রানে ‍ক্রিস ওয়েকসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন দলটির অনত্যম মারমুখি ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ১৮ বল থেকে দুটি চার ও একটি ছক্কার মারে তিনি করেন ১৯ রান। দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে জুটি বেঁধেছেন দলটির অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান অধিনায়ক কেন উইলিয়ামসন। 

রবিবার বিকেলে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। লন্ডনের লর্ডসে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ম্যাচটি শুরু হয়।

গত ১১ জুলাই এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ইংল্যান্ড। এর দুদিন আগে ভারতকে ১৮ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে নিউজিল্যান্ড।

এর আগে তিনবার (১৯৭৯, ১৯৮৭, ১৯৯২) ফাইনালে উঠলেও কখনো শিরোপার স্বাদ পায়নি ইংল্যান্ড। নিউজিল্যান্ডের সাফল্য গত আসরে রানার্স আপ হওয়ার মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং আজ যারাই জিতবে তারাই হবে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।

ইত্তেফাক/কেআই