অপারেশন পরবর্তী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন ওবায়দুল কাদের

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৭:২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ দুপুরে অপারেশন পরবর্তী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের গেছেন। সে দেশের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অপারেশন পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

আজ রবিবার দুপুর ১টা ২৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ফলোআপ চিকিৎসা করাবেন। এর আগে তিনি একই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে গত ১৫ মে দেশে ফিরেছিলেন।

আরও পড়ুন: ফুলবাড়ীতে শিশু ধর্ষণ ঘটনায় পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

তিনি জানান, তার সহধর্মিনী বেগম ইশরাতুননেসা কাদের তার সঙ্গে আছেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবু নাসার রিজভী সিঙ্গাপুরে আছেন।

আগামী ১৭ জুলাই ওবায়দুল কাদেরের দেশে ফেরার কথা রয়েছে। বাসস

ইত্তেফাক/কেকে