বাবা মহেশ ভাটের জন্য গান করছেন আলিয়া

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৭:২৪

বদ্রিনাথ কি দুলহানিয়া, হাইওয়ে ও উড়তা পাঞ্জাব ছবিতে দর্শক শুনেছিল আলিয়া ভাটের কণ্ঠে গান। এর মধ্যে প্রথম সিনেমার গানটি ভীষণ জনপ্রিয়তা পায়। এবার তিনি বাবা মহেশ ভাটের জন্য গান করছেন।

প্রথমবারের মতো এই অভিনেত্রী বাবার পরিচালনায় অভিনয় করছেন ‘সড়ক টু’ সিনেমায়। সঙ্গে থাকছেন প্রথম কিস্তির নায়িকা সৎবোন পূজা ভাট। সেই সিনেমার জন্যই গান করছেন আলিয়া।

আরো পড়ুন: এরশাদের জন্য দোয়া চাইলেন রওশন

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, বাঙালি সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গান করছেন ভাট কন্যা।

তিনি বলেন, ‘বাবার পরিচালনা অভিনয় করব। এর থেকে ভালো আর কী হতে পারে। মিডিয়া বারবার আমাকে জিজ্ঞাসা করতো- কবে বাবার সঙ্গে কাজ করব! অবশেষে সেটা সত্যি হচ্ছে এবং এটা আমার কাছে ভীষণ স্পেশাল।’

ইত্তেফাক/বিএএফ