দুদকের নতুন চেয়ারম্যান আবদুল মোমেন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:০৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাচ্ছেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়া কমিশনার হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। এ বিষয়ে গেজেট জারি হবে। চলতি সপ্তাহেই তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠিত হবে।

গত ১৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

ইত্তেফাক/জেডএইচডি