ঢাবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সেমিনার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘মানবাধিকার রক্ষায় যুবসমাজকে ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনার। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং ‘আমরা নারী’ যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করছে।

সেশনে বক্তব্য দেন কাজী জিয়া উদ্দিন, ডিআইজি, এইচ আর, বাংলাদেশ পুলিশ, যিনি মানবাধিকার শিক্ষার উপর মূল বক্তব্য প্রদান করেন।ড. সাজ্জাদ সিদ্দিকী, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, যিনি সেশনটির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তা হিসাবে আলোচনা করেন সাইফুদ্দিন আহমেদ, প্রক্টর এবং সহযোগী অধ্যাপক, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ; তানিমা মেগডালিনা কোরায়া , প্রভাষক, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ; সৈয়দ জুলফিকার জহুর, ইসলামি স্কলার এবং খতিব, বারিধারা মসজিদ, যিনি মানবাধিকার বিষয়ক নৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এম এম জাহিদুর রহমান বিপ্লব, আমরা নারীর প্রতিষ্ঠাতা, সেশনটি পরিচালনা করেন এবং যুব সমাজকে মানবাধিকার নিয়ে আলোচনায় যুক্ত করেন।

অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও যুব সমাজকে মানবাধিকার সম্পর্কে সচেতন করা এবং সমাজে ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির সংস্কৃতি গড়ে তুলতে অনুপ্রাণিত করা। সেশনটিতে ছাত্র-ছাত্রী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, এবং মানবাধিকারকর্মীদের মধ্যে মতবিনিময় ও আলোচনা হয়। গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মানবাধিকার প্রচারের আহ্বান জানানো হয়।

ইত্তেফাক/জেডএইচডি