২০২৪ সালে সারা পৃথিবীতে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে ৫৪ জন সাংবাদিক খুন হয়েছে। রিপোর্টারস উইদাউট বর্ডারস এ তথ্য জানিয়েছে।
প্রেস ফ্রিডম এনজিও’র মতে, নিহতদের মধ্যে ১৮ জনের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েলি সেনাবাহিনী। যাদের ১৬ জন মারা গেছে গাজায় আর দু’জন লেবাননে।
রিপোর্টারস উইদাউট বর্ডারস বার্ষিক প্রতিবেদনে বলছে, সাংবাদিকদের জন্য ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে বিপদজনক জায়গা। প্রতিষ্ঠানটি সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করা হয়েছে, এ কারণে ইসরাইলি সেনাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে চারটি অভিযোগও দাখিল করেছে।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সেখানে ১৪৫ জনের বেশি সাংবাদিকককে হত্যা করা হয়েছে। এর মাঝে কর্মরত অবস্থায় মারা যায় ৩৫ জন।
এই অভিযোগ অস্বিকার কার ইসরায়েলের এক মুখপাত্র বলেছেন, কিছু সাংবাদিক বিমান হামলায় মারা গিয়ে থাকতে পারে। এ সংখ্যা সত্যি হতে পারে না, আমরা বিশ্বাস করি না যে আরএসএফ (রিপোটার্স উইদাউট বর্ডারস) সঠিক।
