ভারত আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি: গোলাম পরওয়ার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৫

আমরা কখনো ভারতকে শত্রু মনে করিনি। কিন্তু ভারত আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। তাদের যেসব শাসক এসেছে তারা কখনো আমাদের বন্ধু মনে করেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এ দেশের ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতেই স্বাধীনতার যুদ্ধে এ দেশকে সাহায্য করেছিল ভারত। আওয়ামী লীগের আমলেও তা অব্যহত ছিল। ভারত শুধু শোষণই করে গেছে আমাদের। তারা বৃষ্টির সময় বাঁধ খুলে দিয়ে এদেশকে বন্যা ও শুকনা মৌসুমে বাঁধ আটকে পানির সংকটে রাখছে। মন থেকে তারা আমাদের দেশ এবং মানুষের ভালো চায়নি। আমরা কখনো ভারতকে শত্রু মনে করিনি। অথচ ভারত আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। 

ইত্তেফাক/এনএ