জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন-সংগ্রামের সংবাদ সংগ্রহে যখন ক্লান্ত মাল্টিমিডিয়া জার্নালিস্টরা তখন নতুন করে মানসিক ভাবে চাঙ্গা করতে ৩দিন ব্যাপী আয়োজন করা হয়েছে ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ ২০২৪’ (সিজন ২)। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ১২০ জন মাল্টিমিডিয়া জার্নালিস্ট। যারা বর্তমানে দেশের প্রথম সারির দৈনিক জাতীয় পত্রিকা, অনলাইন গণমাধ্যম, টেলিভিশন চ্যানেলে কর্মরত রয়েছেন। এছাড়াও বেশ কিছু নিউজ কন্টেন্ট ক্রিয়েটররাও বিভিন্ন দলে অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে এবারের আসরে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট টুর্নামেন্ট সিজন ২, পাওয়ার্ড বাই পিপল এন টেক। আগামী বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের ২য় আসর। একই সঙ্গে সেদিন টুর্নামেন্টে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হবে।
ফাইনালসহ প্রতিটি ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ক্রিকেট গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে মোট ৮টি দল এবারের আসরে অংশ নিচ্ছে। দুই দিনের রাউন্ড টেবিল খেলার মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪ টি ৩য় দিন সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচে অংশ নিবেন।
এবারের আসরের ৮টি দলের নেতৃত্বে আছেন, "মেঘনা ভিক্টোরিয়ান্সের" অধিনায়ক ইত্তেফাকের মাল্টিমিডিয়া ইনচার্জ ইমরান হক, "বেঙ্গল ওয়ারিয়র্সের" অধিনায়ক ডিবিসি নিউজে'র মাল্টিমিডিয়া রিপোর্টার হাসিব পান্থ, "পদ্মা ফাইটার্সের" অধিনায়ক বাংলাভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার শুভ খান, "ঢাকা কিংসের" অধিনায়ক কালবেলার লিড মোজো আকরাম হোসেন, "শোবিজ সিক্সারের" অধিনায়ক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার মাসুম জয়, "কন্টেন্ট কিংসের" অধিনায়ক নিউজ হান্টের হেড অব ডিজিটালের অমৃত মলংঙ্গী, "এ.এস ওয়ারিয়র্সের" অধিনায়ক দৈনিক জবাবদিহির মাল্টিমিডিয়া ইনচার্জ আরমান হোসেন ও "রয়েল ভিক্টোরিয়ান্সের" অধিনায়ক ভোরের পাতার মাল্টিমিডিয়া ইনচার্জ তরুণ বেগী।
উক্ত টুর্নামেন্টে সহযোগী পার্টনার হিসেবে যুক্ত আছে পিপল এন টেক, র্যাংগস ইলেকট্রনিকস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, ডিজিটাল খবর ও অপরাজয় ডটকম সহ বেশ কিছু প্রতিষ্ঠান। আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে খেলা দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।

