মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ বাল্কহেডসহ আটক ৯

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৯

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইটি বাল্কহেডসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ ডিসেম্বর শনিবার রাত দেড় টার সময়  কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন, চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার মতলব উত্তরের দশানি সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইটি বাল্কহেডসহ নয় বালু উত্তোলনকারীকে আটক করা হয়। জব্দকৃত বাল্কহেড এবং আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানা নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/এমএএস