অভিনেত্রী জয়া আহসান প্রায়শই ভিন্ন রূপে নিজেকে মেলে ধরেন। কিছুদিন আগে মুম্বাইয়ে ফিল্মফেয়ার অনুষ্ঠানে জামদানিকে ভিন্নভাবে উপস্থাপনের পর আবারও শাড়ি পরার ফ্যাশনে ভিন্নতা নিয়ে নিজেকে মেলে ধরলেন জয়া।
যেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সাথে পুরনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।’
