দারুণ একটা রোমাঞ্চকর ইতিহাস হয়ে থাকল ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ। নির্ধারিত সময়ে দু’দলের মধ্যে ম্যাচটি টাই হওয়ায় সুপার ওভারে নির্ধারিত হয় শিরোপা। সুপার ওভারে একজন বোলার বল করবেন। আর ব্যাট করবেন তিনজন ব্যাটসম্যান ব্যাট করবেন। অর্থাৎ দুটি উইকেটের পতন হলেই ইনিংস শেষ হয়ে যাবে।
লর্ডসে রবিবার টস জিতে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৪১ রান করে। জবাবে ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ইংল্যান্ডও করে সমান রান। তাই নিয়ম অনুযায়ী ম্যাচটি করে গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে শুরুতে ব্যাট করতে নামেন ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস ও জোস বাটলার। অপরদিকে নিউজিল্যান্ডের পক্ষে সুপার ওভারে বল করেন ট্রেন্ট বোল্ট।
ইত্তেফাক/কেআই
