বিআইএম ও সিসিডিবি এর মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:৩৯

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) ও খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর মধ্যে বিআইএম এর ঢাকাস্থ প্রধান কার্যালয়ে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জনাব মো. মতিয়ার রহমান, অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা এস.এম. আরিফুল ইসলাম, বিভাগীয় প্রধান, প্রকল্প ও সমাজসেবা বিভাগ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

অপরদিকে, খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার এবং ক্লাইমেট চেইঞ্জ প্রোগ্রাম-এর প্রধান জনাব মো. ফয়জুল্লাহ তালুকদার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর্মকর্তারা দেশের পরিবেশ রক্ষায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একসাথে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ইত্তেফাক/এনএ