২৫ ডিসেম্বর

আজকের অনুষ্ঠানমালা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯

রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। বুধবার (২৫ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
আজ কোথায় কী?

বড়দিন উপলক্ষে সকালে বঙ্গভবনে খ্রিস্টান ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
 
বিএনপির কর্মসূচি
সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে জোটেব আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
 
এদিকে চাঁদপুরে সাতজন নৌ শ্রমিককে হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের বিচার দাবি, নৌ নিরাপত্তা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে নৌযান শ্রমিক দলের ব্যানারে বেলা ১১টায় সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
 
উপদেষ্টা রিজওয়ানার কর্মসূচি
সন্ধ্যা সাড়ে ৬টায় চ্যানেল আই চেতনা চত্বরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২৩ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 
জামায়াতের কর্মসূচি
সকাল ৯টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এনডিএফের আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
 
কিরাত সম্মেলন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে দুপুর ২টায় বাংলাদেশ কুররা ওয়াল হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, ড. মু. শফিকুল ইসলাম মাসুদ।

ইত্তেফাক/কেএইচ