ম্যাচ সেরা বেন স্টোকস

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০২:১৯

দারুণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বকাপ ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস। অপরাজিত ৮৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি। 

জয়ের জন্য ২৪২ রানের লক্ষ্যটা ইংল্যান্ডের হাতের নাগালে থাকলেও মাত্র ৮৬ রানের মধ্যে চার উইকেট হারায় দলটি। আউট হয়ে যান জেসন রয়, জনি বেয়ারস্ট, জো রুট ও ইয়ন মরগান। ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জোস বাটলার ও বেন স্টোকস একসঙ্গে জুটি বাঁধেন। দুজন মিলে ১১০ রানের জুটি গড়ে ইংলিশদের সম্ভাবনাকে জোরালো করেন। 

জয় থেকে ৪৬ রান দূরে থাকতে ফিরে যান বাটলার। তবে স্টোকস ছিলেন শেষ পর্যন্ত। শেষ দিকে শঙ্কার মধ্যেও দলকে তিনি রক্ষা করেন। নিউজিল্যান্ডের মিস ফিল্ডিং ও ইংল্যান্ডের ভাগ্যের জোরের সুযোগটা নেন স্টোকস। তার ৮৪ রানে ভর করেই ম্যাচ টাই হয়। সেখান থেকে নামেন সুপার ওভারে। যেখানে ৮ রান আসে স্টোকসের ব্যাট থেকে। 

বলা যায়, হাতছাড়া হওয়া ম্যাচকে বাঁচিয়েছেন এই স্টোকসই। সেই প্রচেষ্টার পুরস্কারও পেলেন। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে পেলেন সেরা হওয়ার পুরস্কার। 

ইত্তেফাক/কেআই