‘ইত্তেফাককে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান বলেন, ইত্তেফাক বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) শোষিত মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে। ইত্তেফাক মানে একটি ইতিহাস। বাংলাদেশের ইতিহাস ইত্তেফাককে বাদ দিয়ে লেখা যাবে না। 

বুধবার (২৫ ডিসেম্বর) দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও ইত্তেফাকের সাবেক জেলা প্রতিনিধি মশিয়ার রহমান খান।

প্রফেসর মো. খলিলুর রহমান বলেন, বাংলাদেশে অভ্যুদয়ের সকল আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইত্তেফাক। এসব কারণে এই পত্রিকার প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার ইতিহাসে চিরস্মরণীয় ও পথিকৃৎ হয়ে থাকবেন। তিনি সাংবাদিকতা জীবনে কারো সঙ্গে আপোস ও মাথা নত করেননি। তার হাত ধরে ইত্তেফাক দেশ, জাতি ও জনগণের মুখপত্র হিসেবে পরিণত হয়েছে।

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার মিলনায়তনে আয়োজিত এ সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, সাহিত্যিক ও সাংবাদিক গোবিন্দলাল দাস, প্রবীণ সাংবাদিক ও স্থানীয় দৈনিক মাধুকরের সম্পাদক কে. এম রেজাউল হক, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপ, গাইবান্ধা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক ও নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুস ছালামসহ অনেকে।

ইত্তেফাক/এসএএস