রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে ২৫ ডিসেম্বর দিবাগত রাতে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
খবর পাওয়ার ২ মিনিটের মাথায় রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম সোহানুজ্জামান নয়ন।
নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নকে চাপা দেওয়া ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে পালানোর সময় শিক্ষার্থীরা চালককে আটক করেন।
সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে তা পুরোপুরি নেভে বলে জানায় ফায়ার সার্ভিস।
বেলা বাড়ার সাথে সাথে সচিবালয়ে ভিড় বাড়তে শুরু করেছে উৎসুক জনতার। বড়দিনের ছুটি শেষে অফিসে যোগদান করতে শুরু করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মরত কর্মচারীরা।
সচিবালয়ে আগুন লাগার বিষয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে তা পুরোপুরি নেভে বলে জানায় ফায়ার সার্ভিস।