আখাউড়ায় হাওড়া নদীর বাঁধ ভেঙ্গে ১৫ গ্রাম প্লাবিত

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০২:০২

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রবিবার বিকেলে হাওড়া নদীর বাঁধ ভেঙ্গে উপজেলার মোগড়া, মনিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের অন্তত ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হলো- ধাতুর পহেলা, আদমপুর, নুনাসার, বচিয়ারা, কুসুমবাড়ি, তুলাবাড়ি, রাজেন্দ্রপুর, ইটনা, আইড়ল, নতুনপাড়া। পানিতে ওইসব গ্রামের জমিসহ অন্তত পাঁচশতাধিক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।

খবর পেয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, সহকারী কমিশনার (ভূমি) মো. একে এম শরীফুল হক, ক্ষতিগ্রস্ত বাঁধ ও এলাকা পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে দুর্যোগ ব্যবস্থাপানা কমিটির সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঝিনাইগাতীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইউএনও তাহমিনা আক্তার রেইনা বলেন, ‘ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙ্গে উপজেলার ১৫টি গ্রামে পানি উঠেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। আমরা সতর্ক আছি। প্রয়োজন অনুযায়ী সব ধরণের ব্যবস্থা নেয়া হবে।’

ইত্তেফাক/আরকেজি