সিরিয়ায় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানায় অভিযানের দাবি ইররায়েলের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৮

সিরিয়ার মায়সাফ শহরের কাছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় অভিযান চালানোর তথ্য প্রকাশ করেছে ইসরায়েল। গত সেপ্টেম্বরে সিরিয়ান প্রতিরক্ষা শিল্পের সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস পরিচালিত এই ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা কেএএন নিউজকে এ তথ্য জানিয়েছে বলে সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে জেরুজালেম পোস্ট। এতে বলা হয়, অভিযানের বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আগাম অবহিত করেছিল।

প্রতিবেদন বলছে, সিরিয়ার সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার এক দশকেরও বেশি সময় ধরে ইসরাইলের রাডারে রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান নির্ভুল ক্ষেপণাস্ত্র প্রকল্পের জন্য ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় নানা উপাদান স্থানান্তর করেছে, এমনটি সনাক্ত করার পরে ইসরায়েল অপারেশনাল পরিকল্পনা প্রস্তুত করেছিল।

চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলি উদ্বেগের পাশাপাশি ইরানের কারখানাটি ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করতে পারে - এমন বিবেচয়ায় এই হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। উদ্দেশ্য ছিল, অস্ত্রগুলো হিজবুল্লাহকে সরবারহ করা।

ইত্তেফাক/এসকে