রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৩:৪২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কের হাটাবো আতলাশপুর জেলেপাড়া এলাকায় বুধবার বেলা পৌনে ১০টার দিকে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে।

ভোলাবো এলাকার কেবিএম ইটভাটার ইটবাহী মুড়াপাড়াগামী ইছারমাথা পরিবহনের চাপায় হৃদয় মিয়া(২২) নামের মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়। তার বাড়ি রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায়।

আবার সকাল ১০টার দিকে একই সড়কের আতলাশপুর জেলেপাড়া এলাকায় কাঞ্চনগামী প্রাইভেটকার(ঢাকা মেট্রো-গ-৩৬-২৬৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এসময় প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলে গোলাম রহমানে ছেলে এবাদুল্লাহ(৬৮) ও ফালাইনার ছেলে রাম দাস(৬৫) নিহত হয়।

নিহতদের বাড়ি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাবো আতলাশপুর এলাকায়। এবাদুল্লাহ প্রাতঃভ্রমণে ও রাম দাস বাজার করতে এসে এ দুর্ঘটনায় পড়ে। প্রাইভেটকারের চালক রনিকে(২৮) আটক করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত আবু তাহের(৪৮), রাধা মোহন(৬২), সামাতল সরকার(৫২), সৌরব সরকার(২৮) ও অনিককে(২৬) স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ইটবাহী ইছারমাথা পরিবহন জব্দ করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি