নতুন বছরে ভক্তদের চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে আরমান মালিক
ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৫:০২ পিএমআপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম
বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। কনে তারই দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার আশনা শ্রফ। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের এ সুখবর দিয়েছেন নবদম্পতি। ইত্তেফাকের পাঠকদের জন্য থাকলো তাদের বিয়ের কিছু ছবি।
দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করেছেন আরমান মালিক
ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের এ সুখবর দিয়েছেন নবদম্পতি
বিয়ের জন্য দু’জনই বেছে নিয়েছিলেন সাবেকি সাজ
আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে করলেন এ দম্পতি।