ইসরায়েলের নেসেট থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইয়োভ গ্যালান্ট

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ২০:৪৬

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট থেকে পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) এক টেলিভিশন বিবৃতিতে তিনি জানান, নেসেটের স্পিকারের কাছে তার পদত্যাগ পত্র জমা দেবেন।

গ্যালান্ত বলেন, ৩৫ বছর আমি দেশের জন্য ইসরায়েলি মিলিটারিতে কাজ করেছি। সরকারে আছি এক দশক। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন সবাইকে থামতে হয়।

টেলিভিশন বিবৃতিতে গ্যালান্ত আরও জানান, তিনি অপহৃত ইসরায়েলিদের ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ।

সম্প্রতি কয়েকটি ইস্যুতে, বিশেষ করে ইসরায়েলি সামরিক বাহিনীতে অতি রক্ষণশীল ইহুদিদের অংশগ্রহণ নিয়ে নেতানিয়াহু এবং গ্যালান্টের মধ্যে মতবিরোধ দেখা দেয়। গত নভেম্বরে নেতানিয়াহ তাকেকে অব্যাহতি দেন।

এছাড়া গ্যালান্টে নেতানিয়াহুর সাথে সঙ্গে যুদ্ধের অভিযান নিয়েও দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। গ্যালান্ট, নেতানিয়াহু এবং হামাস নেতা মোহাম্মদ দায়েফের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য।

ইত্তেফাক/এসকে