ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৬

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকে পড়েছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে সাড়ে ৯টার দিকে কাজিরহাট ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি 'শাহ আলী' মাঝ নদীতে ঘন কুয়াশার কারণে আটকা পড়ে। প্রায় ৩ ঘণ্টা পর ধীরগতিতে ফেরিটি আরিচা ঘাটে পৌঁছায়। 

বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা থেকেই কুয়াশার তীব্রতা বৃদ্ধি পায়। কুয়াশার কারণে ফেরি চালানোর গতি কমানো হলেও সাড়ে ৯টার দিকে ফেরি 'শাহ আলী' মাঝ নদীতে আটকে পড়লে, এর পর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

ইত্তেফাক/টিএইচ