নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত অনুযায়ী নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগিরই নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
নাটোর বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, এর আগে ২০১৯ সালের ৫ জুলাই আমিনুল হককে আহ্বায়ক ও রহিম নেওয়াজকে সদস্যসচিব করে ৪৩ সদস্যের নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের মৃত্যুর পর ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাচ্চু। তিনি আগের কমিটিতে দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তার সঙ্গে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বিএনপির বর্তমান নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার (দুলু)।
