কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলীর কাটা পাহাড় এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও ৪০০ পিস ইয়াবা এবং ৬পিস গুলির খোসাও উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মোহাম্মদ ইয়াছিন।
মোহাম্মদ ইয়াছিন জানান, সকালে কলাতলীর কাটাপাহাড় এলাকায় দুজনের মরদেহ পড়ে রয়েছে এমন খবর পেয়ে এসআই আরিফ উল্লাহকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ ইয়াবা, অস্ত্র ও মুঠোফোনসহ গুলিবিদ্ধ দুটি মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
আরও পড়ুন: ভুয়া সনদ বিক্রি করে কোটি টাকার মালিক স্বামী-স্ত্রী
ওসি আরো জানান, এখনো তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তাদের সাথে পাওয়া দুটি মুঠোফোনে যোগাযোগ করে তাদের বাড়ি ঢাকা বলে জানা গেলেও তারা কোন এলাকার বাসিন্দা তা এখনো বলা যাচ্ছে না। তবে, তাদের স্বজনরা ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন। তারা এসে সনাক্তের পর পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
ইত্তেফাক/বিএএফ
