বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ৫০ বছরে পদার্পণ করেছে। রোববার (৫ জানুয়ারি) ঢাকার গুলশানে অবস্থিত এমজিআইয়ের প্রধান কার্যালয়ে এ উপলক্ষ্যে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল বলেন, এমজিআইয়ের প্রতিটি পদক্ষেপে আমাদের লক্ষ্য থাকে দেশের অর্থনীতিতে অবদান রাখা ও কর্মসংস্থান সৃষ্টি করা। আস্থা ও গুণগতমানের প্রতীক হিসেবে, মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করার প্রচেষ্টায় পাশে থাকতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
এ সময় ছিলেন এমজিআইয়ের ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ডিরেক্টর সদস্য এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান কার্যালয়ের অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমজিআইয়ের বিভিন্ন ফ্যাক্টরি ও অফিসগুলোতে সম্প্রচারিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে এমজিআইয়ের সব কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ কর্মস্থলে এদিন ৫০ বছরে পদার্পণের বিশেষ টিশার্ট পরিধান করেন। দেশব্যাপী এমজিআইয়ের বিভিন্ন কার্যালয়, ফ্যাক্টরি ও ডিপো-তে বিশেষ সাজসজ্জা, তোরণ ও ফটো বুথ স্থাপন করা হয়েছে।
রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও দেশব্যাপী এমজিআইয়ের বিভিন্ন বিলবোর্ডে ৫০ বছরে পদাপর্নের বিশেষ কমিউনিকেশন প্রচারিত হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও বিশেষ ক্যাম্পেইন চালানোর কর্মসূচি নেওয়া হয়েছে।

