নেত্রকোনায় বিভিন্ন পরিবহন সেক্টরে জাতীয়তাবাদি শ্রমিকদলের চাঁদাবাজি বন্ধের দাবিতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সড়কে শ্রমিকদলের এক পক্ষ মানববন্ধনের প্রস্তুতিকালে শ্রমিকদলের আরেক পক্ষ হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মানববন্ধন পণ্ড হয়ে যায়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের জেলা প্রেসক্লাব সড়কে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে সংঘর্ষের অবসান ঘটে।
শ্রমিকদল নেতা সৈয়দ শাহজাহান আহমেদ ও জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার সাবেক আহবায়ক হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, বর্তমান শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের নেতৃত্বে পরিবহনে ব্যাপক চাঁদাবাজি চলছে। এ নিয়ে রিপনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
তবে সব অভিযোগ ভিত্তিহীন দাবি সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের সমর্থকরা।
