খাগড়াছড়িতে ১৪ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩

অবৈধ পথে আসা ৬ হাজার ৯৫০ প্যাকেট বিদেশী সিগারেট জব্দ করেছে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনাবাহিনী। 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টহল দল খাগড়াছড়ি- চট্টগ্রাম সড়কে  মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান গাড়ী তল্লাসি  করে অবৈধ পথে আসা এ সিগারেটগুলো জব্দ করে। জব্দকৃত সিগারেট আনুমানিক বাজারমূল্য  ১৪ লাখ টাকা।

মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো: কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এএইচপি