লালমোহনে স্কুল মাঠে পড়েছিল বিদেশি শর্টগান

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৫:৩৩

ভোলার লালমোহনে মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিদেশি শর্টগান উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লালমোহন থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভোলার অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আখতার। এর আগে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শর্টগানটি উদ্ধার করা হয়

পুলিশ জানায়, কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাডমিন্টন র‌্যাকেটের ভেতরে একটি শর্টগান পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিদেশি শর্টগানটি উদ্ধার করা হয়। সেখানে কোন গুলি পাওয়া যায়নি।

পুলিশ সুপার বাবুল আখতার বলেন, গত জুলাই-আগস্টে বাংলাদেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র খোয়া যায়। এটি সেই অস্ত্র কি-না তা খতিয়ে দেখার জন্য শর্টগানটি পুলিশ বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশের বিভিন্ন ইউনিট।

ইত্তেফাক/এপি