ইসরায়েলি সামরিক বাহিনীতে হারেদিদের (কট্টর-অর্থোডক্স) বাধ্যতামূলক করার প্রতিবাদ জানিয়ে তেল আবিবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শত শত ইহুদি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তেল আবিবের পূর্বাঞ্চলীয় বেনি ব্রাকের কাছে বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করলে সংঘর্ষ বেধে যায়।
বেশিরভাগ ইসরায়েলি নাগরিকদের জন্য সামরিক পরিষেবায় যুক্ত হওয়া বাধ্যতামূলক। পুরুষ ও নারীরা অন্তত ২৪ থেকে ৩২ মাস পরিবেশন দেয়।
১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে হারেদি ইহুদিরা এটি থেকে দূরে থাকলেও ইসরায়েলি সুপ্রিম কোর্ট গত বছরের জুনে তাদেরও সামরিক পরিষেবা বাধ্যতামূলক করে। গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানের মধ্যে আইডিএফের কর্মী ঘাটতি মোকাবেলার প্রচেষ্টার অংশ হিসেবে এটি করা হয়।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হারেদি পুরুষরা গত বছরের আগস্ট মাস থেকে বাধ্যতামূলক সামরিক নিয়োগের নোটিশ পেতে শুরু করে। তবে খুব কম লোকই স্বেচ্ছায় যুক্ত হয়েছে।
বিক্ষোভকারীরা 'আমরা মরে যাব তুবও যুক্ত হব না'-এর মতো স্লোগান দেয়। সামরিক সেবার বিরোধিতা করে ব্যানার নাড়েন।
