সবদিকে অ/ন্ধকা/র দেখছে মার্কিনিরা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম

আজ যে রাজা, সৃষ্টিকর্তা চাইলে কালই যে সে রাস্তায় এসে দাঁড়াতে পারে, তাই যেন প্রমাণ হচ্ছে ক্যালিফোর্নিয়ার দাবানলে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে এক সপ্তাহ ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়া। দাবানলে এরইমধ্যে পুড়ে গেছে হাজারো বাড়িঘর। যেসব এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, সেসব এলাকায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। তবে পুরো শহরই এখন ধ্বংস্তুপে পরিণত হয়েছে, ফেরার কোনো জায়গা নেই অনেকেরই। 

সব ছাপিয়ে এখন আলোচনায় হলিউড তারকাদের আগুনে ঘর হারানোর খবর। শত কোটি ডলারের বিলাসবহুল এসব ঘরবাড়ি এখন পরিণত হয়েছে ছাইয়ে। এখানকার এক, একটি বাড়ির মূল্য মিলিয়ন ডলারের উপরে। একসময় যে বাড়িগুলোতে হতো জমকালো পার্টি, এখন সেখানে শুধুই পোড়া চিহ্ন।

ইত্তেফাক/আরআর