খাগড়াছড়ির মানিকছড়িতে মগ লিবারেশন পার্টির এক সদস্যকে বিদেশি পিস্তলসহ আটক করেছে যৌথ বাহিনী। আটক রাপ্রু চাই মারমা (৩০) মানিকছড়ির ময়ুরখীলের মংপ্রু মারমার ছেলে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে মানিকছড়ি উপজেলার গরমছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী, মানিকছড়ি থানার পুলিশ ও আনসার যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি স্মার্ট ফোন জব্দ করা হয়।
ওসি শেখ মাহমাদুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাপ্রু নিজেকে মগ লিবারেশন পার্টির সদস্য বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
