লস অ্যাঞ্জেলেসের দাবানলে অক্ষত এক বাড়ি, কীভাবে সম্ভব?"

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে যখন দাবানলে ছারখার চারদিক, তখন আগুনের লেলিহান শিখাকে হার মানিয়ে অলৌকিকভাবে ঠায় দাঁড়িয়ে আছে প্যালিসেডসের ম্যালিবু এলাকার একটি বাড়ি। কীভাবে অক্ষত আছে এই বাড়ি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা, কেউ কেউ দাবি করছেন বাড়িটি একজন মুসলিমের এবং বাড়িটিতে কোরআন রাখা ছিল।

নিউ ইয়র্ক পোস্ট, ডেইলি মেইলসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, নয় মিলিয়ন ডলারের তিনতলা বাড়িটির মালিক ৬৪ বছর বয়সী ডেভিড স্টেইনার। পেশায় ছিলেন টেক্সাসের বর্জ্য-ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা। প্যালিসেডে যখন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে দাবানল, তখন প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে সপরিবারে ঠাঁই নেন নিরাপদ আশ্রয়ে। ভাবেননি আর ফিরে যেতে পারবেন নিজ ঘরে। 

ইত্তেফাক/আরআর