ভারত থেকে এলো ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:৪৯

চুয়াডাঙ্গার দর্শনা শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সোয়া ৯টায় ভারতের গেদে রেলস্টেশন দিয়ে ৪২ ওয়াগন বোঝাই চাল দর্শনা রেল ইয়ার্ডে পৌঁছায়। এ সময় ভারতের রেলওয়ের পরিচালক স্বাগতম বালাকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।

ভারত থেকে ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করছে বাংলাদেশ সরকার। দর্শনা শুল্ক রেলওয়ে স্টেশনে দিয়ে আজই এ চালের প্রথম চালান দেশে ঢুকলো।

সিঅ্যান্ডএফ এজেন্ট আতিয়ার রহমান হাবু জানান, ঢাকা পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এ চাল আমদানি করেছে। প্রতি মেট্রিক টন চালের ইনভয়েস মুল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রপ্তানি করেছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক জানান, কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারক চাল পরিবহন করবেন।

ইত্তেফাক/জেডএইচডি