পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী এবং দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান মাজেদা বেগমের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ভাণ্ডারিয়া মাজেদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে কলেজের সুলতানা হোসেন কক্ষে মহীয়সী মাজেদা বেগমের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল, হাম, নাথ এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনায়েত করিম খোকনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম হাওলাদার মো. খলিলুর রহমান, মো. আবুল বাসার মৃধা, প্রভাষক মুরাদ হোসেন, মোসাম্মৎ রেশমা আক্তার, মো. বাইজিদ হোসেন, শিক্ষার্থী আমিনা আক্তার, উর্মী আক্তার ও মীম আক্তার প্রমুখ।
পরে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মাওলানা মো. আলী আজিম ।
এদিকে কলেজ সংলগ্ন মাজেদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে একইভাবে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে মহীয়সী মাজেদা বেগমের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক মোসাম্মৎ শাহানাজ পারভিন, প্রবীর রঞ্জন হালদার, মো. আবুয়াল হোসেন হাওলাদার ও উম্মে কুলসুম প্রমুখ।
পরে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. ইউনুস আলী।
পৃথক আলোচনা সভায় মাজেদা বেগম কলেজ ও মাজেদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্যেষ্ঠ বক্তারা বলেন, মহীয়সী মাজেদা বেগম শুধু একটি নাম বা একজন নারী নয়। তিনি একদিকে একজন সফল স্ত্রী, সফল রত্মগর্ভা মা, অন্যদিকে জনদরদি মানুষ এবং নারী শিক্ষার অগ্রযাত্রার পথিকৃৎ।
মাজেদা বেগমের অত্যন্ত সাদামাটা জীবন যাপনের কথা তুলে ধরে বক্তারা আরোও বলেন, তিনি উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, মোছাফির কলাম লেখক ও ব্রিটিশবিরোধী আন্দোলন এবং স্বাধীন বাংলার অগ্রদূত তফাজ্জল হোসেন মানিক মিয়াকে অর্থাৎ তার স্বামীকে একদিকে তার কাজে সবসময় উৎসাহ যুগিয়েছেন। অন্যদিকে ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতেও ছিলেন বিশেষ তৎপর। তাই সবাইকে তার জীবনাদর্শ স্মরণ এবং অনুকরণ করে স্ব-স্ব অবস্থানে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
তাছাড়া বেসরকারি অরাজনৈতিক সামাজিক সংগঠন আনোয়ার হোসেন মঞ্জু গ্যালারির উদ্যোগে উপজেলার উত্তর পূর্ব ভাণ্ডারিয়া মোল্লা ছোমের উদ্দিন জামে মসজিদে বাদ জোহর মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ক্বারী নুর মোহাম্মদ।
