ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে নৌ চ্যানেলের বিকনবাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে এই নৌরুটে সাময়িকভাবে সব ফেরি চলাচল বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আলিম দাইয়ান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে আজ ভোর সাড়ে পাঁচটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।’
গতকাল মধ্যরাতের পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটের মাঝনদীতে দিক হারিয়ে আটকে যায় যানবাহনবোঝাই চারটি ফেরি। কনকনে ঠাণ্ডায় দুর্ভোগে পড়েন এসব ফেরির যাত্রীসহ চালকেরা। পরে আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে আজ ভোর ৫টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়।
এর আগে ১১ জানুয়ারি সকালে ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজীরহাট নৌপথে প্রায় তিন ঘণ্টা করে ফেরি চলাচল বন্ধ ছিল।
জানতে চাইলে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুস সাত্তার জানান, প্রায় এক সপ্তাহ পর গতকাল আবার এই দুই নৌপথের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটেছে। একপর্যায়ে বাধ্য হয়ে দুই নৌপথে ফেরি বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলেই আবার ফেরি চলাচল শুরু হবে।
