প্রিয়ন্তীর প্রেম-বিয়ে-হানিমুন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২১:৩০

গত বছরের শেষভাগে বিয়ে করেছেন ছোট পর্দার তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি স্বামী সালমান আহমেদকে নিয়ে হানিমুনে রয়েছেন তিনি।

সামাজিকমাধ্যমে তার করা কিছু ছবি পোস্ট করার পর এ অভিনেত্রীর হানিমুনের বিষয়টি আলোচনায় আসে। স্বামী সালমানের সঙ্গে পরিচয় হওয়ার পর বন্ধুত্ব তারপর প্রেম-বিয়ে এবং হানিমুন।

মালয়েশিয়ার লংকাউই দ্বীপে ফুরফুরে মেজাজে সময় কাটছে এই দম্পতির। প্রাণবন্ত সেই সুখের স্মৃতিগুলোর ছবি অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন তিনি। ভক্ত-অনুরাগী-শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা বার্তার ঝড় তুলেছেন কমেন্ট বক্সে।

২০২০ সালের শেষভাগে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন এ অভিনেত্রী। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের 'ভেজা বিড়াল' নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান এবং পরপর কিছু কাজ করে অল্প সময়ের মধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

ইত্তেফাক/এএম