বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বিয়ে করছেন বলে জানা গেছে। ঠাকুরগাঁওয়ের মেয়ে শাহনাজ পারভীন শিমুর সঙ্গে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সোহেল তাজ। প্রকাশ্যে এলো তাদের বিয়ের ফটোশুটের কিছু ছবি। ছবিগুলো প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান ড্রিম ওয়েডিং।
