গত ১৫ মাস থেকে ইসরায়েলের হামলার মুখে শোচনীয় অবস্থার মধ্যে ছিলেন ফিলিস্তিনের গাজা উপত্যকার ২৩ লাখ বাসিন্দা। কয়েক ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় আজ রোববার বেলা ১১টা ১৫ মিনিটে (৯টা ১৫ জিএমটি) বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার এ কথা নিশ্চিত করার পরপরই যুদ্ধবিরতির খবরে উল্লাসে মেতেছেন গাজাবাসী। এই খুশিতে গাজায় মিষ্টি বিতরণ দেশটির সাধারণ জনগণ।
