উই আর লুকিং ফর শত্রুজ- জনপ্রিয় এ ডায়লগটি দিয়েছিলেন এক সময়ের জনপ্রিয় বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। দশ ট্রাক অস্ত্র মামলায় দীর্ঘ কারাভোগের পর অবশেষে সম্প্রতি মুক্তি পেয়েছেন তিনি। কিন্তু বাবরকে অনেকে ডাকেন সাত বোনের এক ভাই হিসেবে। ১৭ বছর পর জেল থেকে বের হওয়া বাবরকে কেন সাত বোনের এক ভাই বলা হয়? কিংবা তার সাত বোনই বা কারা?

