সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা অপকর্ম ও বিতর্ক, এখনো তার অপকর্মের রেশ। আওয়ামী লীগ সরকারে মন্ত্রী হিসেবে ক্ষমতা পাওয়া এই নেতা একাধিক ধর্ম অবমাননা, হত্যাকাণ্ড, নির্যাতন, নারী কেলেঙ্কারি ইত্যাদির জন্য বেশ বিতর্কিত। বিরোধী দলীয় নেতাদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য, নারীদের প্রতি অপমানজনক আচরণ এবং ক্ষমতার অপব্যবহার ছিল তার মূল বৈশিষ্ট্য।এলাকায় ত্রাস হিসেবেই পরিচিত ছিলেন জামালপুর-৪ আসনের সাবেক সংসদ।

