হাতে বোমা, ধারালো অস্ত্রসহ কয়েকশ ভারতীয় ঢুকে পড়ে বাংলাদেশের সীমানায়, কেটে নেয় বাংলাদেশি নাগরিকদের লাগানো গাছ। ঊদ্ধত ভারতীয় অনুপ্রবেশকারীদের বাধা দিতে গেলে বোমা ছুঁড়ে মারে তারা। এভাবেই শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি স্থানে, ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশের প্রবেশ করে সংঘর্ষে জড়ায়। এ সময় ভারতীয়দের হামলায় তিন বাংলাদেশি আহত হন।
