মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান, গ্রেপ্তার ২৩

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৯:৫০

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে একটি দল জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়।

গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/জেডএইচডি

এ সম্পর্কিত আরও পড়ুন