নতুন আ/গু/নে গ্রাস করছে লস অ্যাঞ্জেলেস

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম

লস অ্যাঞ্জেলেসে আগুনের তাণ্ডবে শহরজুড়ে ধ্বংস আর আতঙ্ক!  কয়েক ঘণ্টার মধ্যেই  হাজার হাজার একর এলাকা গ্রাস করে ফেলেছে দানবীয় এই দাবানল! আগুনের লেলিহান শিখা এমন গতিতে ছড়িয়ে পড়ছে যে পালানোর সুযোগটুকুও পাচ্ছে না অনেকেই! ইন্টারস্টেট ফাইভ মহাসড়ক বন্ধ, বাতাসের প্রবল বেগে আগুন ছুটছে শহরের দিকে! মানুষের দিগ্বিদিক ছুটোছুটি, কেউ জানে না—পরের মুহূর্তে নিজের ঘরখানা থাকবে কি না! বিমানে পানি ছুড়ে, শত শত দমকলকর্মী লড়াই করছে আগুনের সঙ্গে, কিন্তু আগুন যেন আরো ভয়ংকর হয়ে উঠছে! 

কয়েকদিন আগেই দাবানলে পুড়ে গিয়েছিল হাজার হাজার ঘরবাড়ি, এবার কি আরও বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে? ধোঁয়ার চাদরে ঢাকা আকাশ, চারপাশে শুধুই আগুনের গনগনে আভা—এ শহর কি ধ্বংসের মুখে?

ইত্তেফাক/আরআর