বিএনপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:০৫

উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর (ফরিদপুর গ্রামে) বাজারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক আক্তারুল আলমের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে তারা একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।

প্রতিবাদ সভায় বক্তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের অপসারণের দাবী করেন। তারা বক্তব্যে বলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক সুবিধার মাধ্যমে দলের যেকোনো সদস্যকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ঠুনকো অজুহাতে দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী বহিষ্কার করেন আবার যাকে ইচ্ছা তাকে বহিষ্কারাদেশ থাকলে প্রত্যাহার করেন। তারা ত্যাগী কর্মীদের মূল্যায়ন করছেন না। 

এর আগে গত ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. আয়াত উল্লাহ কে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ২৮ জানুয়ারি আলাদা দুটি পত্র দ্বারা বহিষ্কার করেন। এই পত্র দুটি ভাইরাল হলে স্থানীয় যুবদল সংক্ষুব্ধ হয়ে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

ইত্তেফাক/এএইচপি