হাটহাজারীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হোটেল

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:১১

চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ‘আল জামান’ নামে একটি হোটেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় হাটহাজারী বাস স্টেশন এলাকার ইদ্রিস টাওয়ারের তৃতীয় তলায় হোটেল আল জামানে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও হোটেল মালিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কর্মচারীরা তখন হোটেলের মধ্যে ঘুমাচ্ছিলেন। আগুন দেখে তারা দ্রুত বাইরে বের হতে সক্ষম হন। তবে আগুনের ভয়াবহতায় মুহূর্তের মধ্যে হোটেলের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

মো. হোসেন জানান, হোটেলে থাকা সম্পূর্ণ মালামাল ও নগদ  ৬ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ইত্তেফাক/এসএএস