ইজতেমা ময়দানে অনুষ্ঠিত দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা জুবায়ের। ছবি: আব্দুল গণি
দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়া তাদের সঙ্গে দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে ছুটে আসেন। ছবি: আব্দুল গণি
মূল ময়দানে জায়গা না পেয়ে আশপাশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও খালি জায়গায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। অনেকেই বাড়ির ছাদ, নৌকা, গাড়ির ছাদে পাটি, পলিথিন, চট ও পত্রিকা বিছিয়ে জুমার নামাজ আদায় করেন। ছবি: আব্দুল গণি
ভোর থেকে নামাজের আগ পর্যন্ত ইজতেমামুখী মুসুল্লিদের ঢল নামে। বিভিন্ন যানবাহন, নৌকা ও হেঁটেই মুসল্লিরা ছুটে আসেন তুরাগ তীরে ইজতেমা ময়দানে। ছবি: সংগৃহীত
শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারের ৫৮তম ইজতেমায় এখন পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান এসেছেন। ছবি: আব্দুল গণি