হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৫:৫০

গাজায় যুদ্ধবিরতির পর কাতারে গিয়ে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ সময় তিনি কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গেও আঞ্চলিক উন্নয়ন ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মুহাম্মদ ইসমাইল দারবিশ এবং কাউন্সিলের অন্যান্য সদস্যদের পাশাপাশি অন্যান্যদের সঙ্গে সাক্ষাত করেছেন আরাগচি।

হামাসের সঙ্গে বৈঠকের আগে আরাগচি দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান জসিম আল থানির সঙ্গেও সাক্ষাৎ করেন।

ইরনা জানিয়েছে, হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, ফিলিস্তিনের সর্বশেষ ঘটনাবলী পর্যালোচনা এবং 'আল-আকসা ঝড়ের' ১৬ মাসের প্রতিরোধে ফিলিস্তিনি জনগণের বিজয়কে অভিনন্দন জানানো এই সফরের এজেন্ডায় রয়েছে।

ইত্তেফাক/এসকে