ওয়াশিংটনে ৬৪ জন আরোহী নিয়ে মার্কিন বাণিজ্যিক বিমান এবং একটি সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতদের মধ্যে দুই জন চীনের নাগরিক রয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, প্রাথমিকভাবে যাচাই করে জানা গেছে, দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় দুই চীনা নাগরিক নিহত হয়েছেন।
মুখপাত্র বলেন, নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানিয়েছে চীন।
তিনি মার্কিন কর্তৃপক্ষকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আপডেট প্রকাশ করার অনুরোধ করেছেন। দুর্ঘটনার কারণ দ্রুত স্পষ্ট করা এবং পরবর্তী বিষয়গুলো সঠিকভাবে পরিচালনা করার অনুরোধও জানিয়েছে চীন।
এদিকে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনায় পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৪০ জনেরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মার্কিন ফিগার স্কেটিং জানিয়েছে, বিমানে থাকা ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন স্কেটার এবং কোচ ছিলেন।
মস্কোর কর্মকর্তারা রাশিয়ার দম্পতি ইভজেনিয়া শিশকোভা এবং ভাদিম নাউমভের নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন। যারা ১৯৯৪ সালের বিশ্বজুটির শিরোপা জিতেছিলেন।
