পপ তারকা টেইলর সুইফট তার সংবেদনশীল ও গভীরতাপূর্ণ গানের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। তার লেখা গানগুলোর আবেদন এতটাই শক্তিশালী যে, সংগীতপ্রেমীরা তার হাতে লেখা লিরিক সংরক্ষণকে একটি বিশেষ সম্মানের বিষয় বলে মনে করেন।
এর আগে তার কিছু লিরিক নিলামে ভালো দামে বিক্রি হয়েছে, তবে বর্তমান লিরিকটির দাম অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইবে-তে তালিকাভুক্ত এই লিরিকটিকে 'একটি আসল সংগীত ইতিহাসের অংশ' বলে দাবি করা হচ্ছে।
বিক্রেতার মতে, এটি সুইফটের ২০০৬ সালের প্রথম সিঙ্গেল 'টিম ম্যাকগ্রো'-এর হাতে লেখা গানের লিরিক, যা তিনি এবং তার সহ-লেখক লিজ রোজ স্বাক্ষর করেছেন। ২০০৭ সালের সিএমএ অ্যাওয়ার্ড ফান্ড রাইজারের জন্য এটি দান করেছেন সুইফট।
এর আগে টেইলরের হাতে লেখা টিম ম্যাকগ্রো গানের লিরিক্স ৮০,০০০ ডলারের বেশি মূল্যে বিক্রি হয়েছিল। পপ সংগীতের অন্যতম আইকন টেইলর সুইফটের হাতে লেখা। গানের লিরিক বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ মিলিয়ন ডলার! ইবে-তে প্রদর্শিত এই দুর্লভ সংগ্রহযোগ্য সামগ্রীটি সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
টেইলর সুইফট বর্তমানে সংগীতভুবনে বিশ্বের নারী তারকাদের মধ্যে অন্যতম তারকা। তিনি ১৫০ মিলিয়ন অ্যালবাম বিক্রি করেছেন এবং ইতিহাসের সর্বোচ্চ আয় করা সফর সম্পন্ন করেছেন। তার সাফল্যের সূচনা হয়েছিল ২০০৬ সালে তখন বয়স ছিল মাত্র ১৬ বছর। তার প্রথম একক অ্যালবাম টিম ম্যাকগ্রো-এর মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
