গোপন বৈঠক, আন্তর্জাতিক তদন্ত, আর এক চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ—বাংলাদেশে পা রেখেছে ব্রিটিশ অপরাধ তদন্তকারী সংস্থা, এনসিএ। টার্গেট? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে দুই দেশে। টিউলিপের ব্যাংক হিসাব থেকে ইমেইল তদন্ত পর্যন্ত সবকিছু ঘিরে রয়েছে রহস্যের জাল। আর যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে কী শাস্তি পেতে পারেন শেখ মুজিবের নাতনি, ১০ বছর জেল নাকি এর চেয়েও বেশি?
